ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ads

পুলিশের জালে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হলেন রেনুয়ারা বেগম (৩১) নামের নারী মাদক ব্যবসায়ী। বুধবার রাতে চট্রগ্রামের আনোয়ারা উপজেলা বারশত ইউনিয়নের কালিবাড়ী বারশত সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক থেকে তাকে ৪০০ পিস ইয়াবার সহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রেনুয়ারা বেগম বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মৃত মোহাম্মদ ইসমাইলের স্ত্রী।পুলিশ জানায়, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারী ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়।এ বিষয়ে আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তার রেনুয়ারা বেগম একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং সকালে আসামিকে আদালতের মাধ্যমেকারাগারের পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page